NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

শেখ হাসিনার মতো ভুল মমতা করবেন না, করেননি


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৪, ০৮:৫৫ এএম

শেখ হাসিনার মতো ভুল মমতা করবেন না, করেননি

ভারতের আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারী চিকিৎসাককে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রেক্ষিতে যারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাদের আঙুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটার বিধায়ক তথা মন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনায় মুখর বিরোধীরা। একই সঙ্গে মন্ত্রী চিকিৎসক খুনের প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের সঙ্গে বাংলাদেশের সরকারবিরোধী বিক্ষোভের তুলনা টেনেছেন।

আরজি করের ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শনিবার কোচবিহার জেলাজুড়ে সড়কে নেমেছিল তৃণমূল।

কোচবিহার সদর, দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ—সব জায়গায়ই বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়। কোচবিহারের সাগরদিঘিতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন বলেন, ‘এই ঘটনায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলছেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করছেন, যারা আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, সেই আঙুলগুলোকে চিহ্নিত করে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। না হলে এরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করবে।’

 


 

তিনি আরো বলেন, ‘কিন্তু, তারা জানেন না, হাসিনা যে ভুল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুল করবেন না, করেননি।

তাই আরজি কর মেডিক্যাল কলেজে ওইভাবে ভাঙচুর করার পরও পুলিশ গুলি চালায়নি। পুলিশ এখানে বাংলাদেশ করতে দেবে না। সরকার এখানে বাংলাদেশ করতে দেবে না। তৃণমূলের কর্মীরা সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করতে দেবেন না।

 

উদয়নের এই বক্তব্যের পর কটাক্ষ করেন জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়। তিনি বলেন, ‘হাজার হাজার, লাখ লাখ মানুষ এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন রাস্তায় নেমে। রাস্তা দখল করেছেন নারীরা। ওই কর্মসূচিতে কত লোক হয়েছিল! তিনি (উদয়ন) কয়টা হাত ভাঙবেন? কার আঙুল ভাঙবেন। এমন যেন না হয়।

আগামী দিনে তার (উদয়ন) আঙুলও যেন ঠিক থাকে।’

 

বিজেপি নেতা আরো বলেন, ‘পুলিশের মদতেই সব হচ্ছে। সেদিন (১৪ অগস্ট রাতে) আরজি করে যদি বিরোধী দলের লোক থাকতেন, তাহলে পুলিশ গুলি করত।’