NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ইতালির ২ সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা


খবর   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৪, ০৮:২৪ পিএম

ইতালির ২ সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সুদঝা শহরে ঢুকে কাজ করায় ইতালির দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাস এই খবর দিয়েছে। গত সপ্তাহে রাশিয়ার সুদঝা শহরের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন।

 

ইতালির রাই টিভির সাংবাদিক স্টেফানিয়া বাতিসতিনি, ক্যামেরাম্যান সিমোন ত্রাইনিসহ চারজন ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গী হয়ে প্রথম বিদেশি গণমাধ্যম হিসেবে সুদঝা শহর থেকে খবর পরিবেশন করেছেন। শুক্রবার মস্কোতে ইতালির রাষ্ট্রদূত সেসিলিয়া পিচ্চোনিকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছিল রাশিয়া। এই সময় রাষ্ট্রদূত মস্কোকে জানান, রাই টিভির সাংবাদিকরা স্বাধীনভাবে ও নিজস্ব সিদ্ধান্তে কাজ করেছেন।

এদিকে রাই টিভির ইউনিয়ন ও ইতালির জাতীয় প্রেস ইউনিয়ন এক যৌথ বিবৃতিতে বলেছে, ‘সাংবাদিকতা অপরাধ নয়।

’ মস্কো কর্তৃপক্ষের ওই দুই সাংবাদিককে বিচারের আওতায় আনার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং আগে থেকে অনুমোদন নিয়ে সাংবাদিকতা করা হয় না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।