NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

হাতুরাসিংহেকে সরিয়ে দিতে চান নতুন সভাপতি ফারুক


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:২৭ পিএম

হাতুরাসিংহেকে সরিয়ে দিতে চান নতুন সভাপতি ফারুক

বাংলাদেশের কোচ হিসেবে চন্দিকা হাতুরাসিংহেকে দেখতে চান না, এমনটা অনেকবারই জানিয়েছেন ফারুক আহমেদ। সেই পুরনো কথা আবারও বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

আজ বিসিবির সভাপতির দায়িত্ব পাওয়ার পর ফারুক জানিয়েছেন, আমি আগের সিদ্ধান্তেই অটল আছি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে তিনি বলেছেন, ‘চন্দিকা হাতুরাসিংহের চুক্তি কত দিন আমি আসলে জানি না।

তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাতুরার বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চেয়ে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব।’

 

হাতুরাসিংহের বিষয়ে অন্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন ফারুক।

তবে শ্রীলঙ্কান কোচকে যে তিনি সরাতে বদ্ধপরিকর তার কথায় সেটাই ফুটে উঠেছে। সাবেক অধিনায়ক বলেছেন, ‘এরপর বাকিদের সঙ্গে আলাপ করব, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলে নেব। তারপরে...আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনো।’

 

কোচের পদ থেকে সরিয়ে দিলে তার কোনো সমস্যা নেই বলে দুই দিন আগে জানিয়েছেন হাতুরাসিংহেও।

রাওয়ালপিন্ডিতে গত সোমবার সংবাদ সম্মেলনে ৫৫ বছর বয়সী কোচ বলেছেন, ‘বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’