NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিনা উইকেটে ২৭ রানে হতাশার দিন শেষ করেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৩ আগস্ট, ২০২৪, ০৫:৩১ পিএম

বিনা উইকেটে ২৭ রানে হতাশার দিন শেষ করেছে বাংলাদেশ

দুই সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে রানের পাহাড় গড়েছে পাকিস্তান। ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকেরা। বিপরীতে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে বিনা উইকেটে ২৭ রান নিয়ে।

আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান।

ওপেনার সাদমানের ১২ রানের বিপরীতে আরেক উদ্বোধনী ব্যাটার জাকির অপরাজিত আছেন ১১ রানে।

 

এর আগে হতাশার এক দিন পার করেছে বাংলাদেশের বোলাররা। টেস্ট শুরুর দিন দলীয় ১৬ রানে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিলেও আজ সারাদিনে প্রতিপক্ষের মাত্র ২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। সেই দুটি উইকেট নেওয়ার আগে আবার প্রতিপক্ষের রানের চাপায় পড়ে বাংলাদেশ।

 

বাংলাদেশকে যখন দিনের প্রথম উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ ততক্ষণে গতদিনের স্কোরের সঙ্গে ১৯৬ রান যোগ করেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করা শাকিল যখন আউট হন তখন দুজনের জুটি দাঁড়ায় ২৪০ রানের। ৯ চারে ১৪১ রানের ইনিংস খেলার পথে পাকিস্তানের হয়ে ২০ ইনিংস শেষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন তিনি।

সেঞ্চুরি করার পর শাকিল আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন রিজওয়ান।

সতীর্থের মতোই উইকেটরক্ষক ব্যাটারও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন। পরে সেই সেঞ্চুরিকে দেড় শ রানে পরিণত করে রেকর্ড গড়েছেন ৩২ বছর বয়সী ব্যাটার। পাকিস্তানের পঞ্চম উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ১৫০ কিংবা তার চেয়ে বেশি রানের কীর্তি গড়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ইমতিয়াজ আহমেদ, তাসলিম আরিফ, রশিদ লতিফ ও কামরান আকমল।

 

শেষ পর্যন্ত ১৭১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

তার সঙ্গে ২৬ রান নিয়ে মাঠ ছাড়েন শাহিন শাহ আফ্রিদি। তার আগে পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে আগা সালমানকে আউট করেন সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। আগামীকাল ৪২১ রানে পিছিয়ে থেকে দিন শুরু করবে বাংলাদেশ।