NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

যাত্রী সংকটে ঢাকা-বরিশাল রুটে বন্ধ হচ্ছে নভোএয়ার


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ এএম

>
যাত্রী সংকটে ঢাকা-বরিশাল রুটে বন্ধ হচ্ছে নভোএয়ার

নিয়মিত পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় ঢাকা-বরিশাল রুটে নভোএয়ার এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। আগামী ১ আগস্ট থেকে ওই রুটের ফ্লাইট বন্ধ করবে কোম্পানিটি। 

বুধবার (২৭ জুলাই) বিকেলে মুঠোফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন নভোএয়ার এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের নির্বাহী কর্মকর্তা নীলাদ্রি মহারত্ন।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি সাময়িকভাবে ১ আগস্ট থেকে ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট বন্ধ রাখব। তবে যাত্রীর চাহিদা পর্যবেক্ষণে রাখব। যাত্রী সংখ্যা বাড়লে আবারও এই রুটে ফ্লাইট চালাব।

যাত্রী সংকট নিয়ে ফ্লাইট চালু রাখা উড়োজাহাজ কোম্পানিগুলোর পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ঈদ পর্যন্ত মোটামুটি যাত্রী ছিল। কিন্তু এরপর যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক আব্দুর রহিম তালুকদার এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানেন না। ঢাকা পোস্টকে তিনি বলেন, কোনো কোম্পানি ফ্লাইট বন্ধ করলে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়। এখন পর্যন্ত নভোএয়ার এমন কোনো সিদ্ধান্ত জানায়নি।

প্রসঙ্গত, আকাশপথে ঢাকা-বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি, ইউএস-বাংলা এয়ারলাইন্স দুটি এবং নভোএয়ার এয়ারলাইন্স একটি করে ফ্লাইট পরিচালনা করে।