NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বন্যাদুর্গতদের জন্য বিসিবির এক কোটি টাকা অনুদান


খবর   প্রকাশিত:  ২৭ আগস্ট, ২০২৪, ০৫:১৬ পিএম

বন্যাদুর্গতদের জন্য বিসিবির এক কোটি টাকা অনুদান

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। দেশের এই ত্রান্তিলগ্নে অনেক প্রতিষ্ঠানের মতো বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে ফারুক বলেছেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত আমাদের দেশে এত বড় বন্যা এসেছে।

এই বন্যাতে অনেক জায়গার ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের জন্য।
ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা-ভাবনা করছি।’

 

বন্যাদুর্গত এলাকায় তিন হাজার খাওয়ার ব্যাগ পাঠানো হবে বিসিবির পক্ষ থেকে। ব্যাগে কী কী থাকছে জানতে চাইলে ফারুক বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনা খাবার থাকে। রান্নার তো সুযোগ নেই।

চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, তারপর মোমবাতি, লাইট,  স্যালাইন এগুলো দিয়ে করেছে।’ বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন ফারুক।