NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৩৪ এএম

সৌদি আরবে ৭ দিনে গ্রেপ্তার ১৭৬১৬

সৌদি আরবে ১৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ১৭ হাজার ৬১৬ অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত দেশব্যাপী পরিদর্শন অভিযানের ধারাবাহিকতায় তাদের গ্রেপ্তার করা হয়। গালফ নিউজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ২২ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, চার হাজার ২১৬ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী এবং দুই হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘন করেছে।

বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা জড়িত যৌথ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮৩ জন সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ে, যার মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৫৮ শতাংশ ইথিওপীয় এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৬৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে কর্তৃপক্ষ আইন লঙ্ঘন করে পরিবহন, আশ্রয় ও নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

বর্তমানে ১৩ হাজার ৪৭১ জন পুরুষ, এক হাজার ৭১ জন নারীসহ ১৪ হাজার ৫৪২ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

 

এ ছাড়া ইতিমধ্যে পাঁচ হাজার ৯২৬ জন লঙ্ঘনকারীকে ভ্রমণ নথির জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে, দুই হাজার ৭০ জন ভ্রমণ রিজার্ভেশন প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ১৩ হাজার ৯৫২ জনকে নির্বাসিত করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ দেশে অবৈধ প্রবেশ, পরিবহন বা অননুমোদিত ব্যক্তিদের আশ্রয়ে সহায়তা করলে ১৫ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এই ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে।