NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বাড়তি নিরাপত্তা


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৪, ০২:০৫ পিএম

মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বাড়তি নিরাপত্তা

দেশে মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রেখে রাজধানীসহ সারা দেশে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। দেশে অপরাধমূলক ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশ নজরদারি বাড়িয়েছে।

গতকাল রাজধানীর রমনাসহ আশপাশ এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় বেশি দেখা গেছে।

 

খোঁজ নিয়ে জানা যায়, সচিবালয়ে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হঠাৎ উত্তেজনা ছড়ায়। এরপর গত রবিবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ কমিশনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও পার্শ্ববর্তী অঞ্চলে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না। তবে এই নির্দেশ থাকার পরও গতকাল রাজধানীর শাহবাগে আন্দোলন করেন রিকশা শ্রমিকরা।

 

সকালে রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা (অটোরিকশা) চলাচল বন্ধের দাবিতে প্রায় দুই ঘণ্টা প্যাডেলচালিত রিকশাচালকরা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় এই গুরুত্বপূর্ণ এলাকাটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা শাহবাগ মোড় অবরোধ করে রাখেন। পরে দাবি আদায়ে তিন দিনের (৭২ ঘণ্টার) আলটিমেটাম দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন প্যাডেলচালিত রিকশাচালকরা।

 

এর পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এ মোড়টিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।