NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

অ্যাটকিনসনের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ইংল্যান্ডের


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৯ পিএম

অ্যাটকিনসনের অলরাউন্ড নৈপুণ্যে সিরিজ ইংল্যান্ডের

লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯০ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ইংল্যান্ড। ৪৮৩ রানের পর্বতসম লক্ষ্য তাড়া করতে নেমে দিমুথ করুনারত্নে ও দীনেশ চান্ডিমাল এবং ধনঞ্জয়া ডি সিলভা হাফ সেঞ্চুরি করলেও ২৯২ রানে থেমে গেছে লঙ্কানরা। বিশাল এ জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে ইংল্যান্ড। 

চতুর্থ ইনিংসে ৪৮২ রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের খেলা শেষেই শ্রীলঙ্কা  ৫৩ রান তোলার পথে দুই উইকেট হারিয়ে বসে।

চতুর্থ দিনে ইংল্যান্ডের লক্ষ্য ছিল জয়ের জন্য প্রয়োজনীয় ৮ উইকেট তুলে নেওয়া। অ্যাটকিনসনের নেতৃত্বে ইংল্যান্ড সেটি করেছে ভালোভাবেই। নিয়েছেন ৫টি উইকেট। 

 

শ্রীলঙ্কার হয়ে দীনেশ চান্দিমাল (৫৮), দিমুথ করুনারত্নে (৫৫), ধনাঞ্জয়া ডি সিলভা (৫০) ও মিলন রত্নায়েকেরা (৪৩) রান করে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন।

কিন্তু বিশাল রানের তাড়ায় তারা থেমে যায় ২৯২ রানে।

 

ইংল্যান্ড-শ্রীলঙ্কা  সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১০ সেপ্টেম্বর ওভালে।