NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সংখ্যালঘুর সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ : আইজিপি


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০০ পিএম

সংখ্যালঘুর সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ : আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সাথে সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সাক্ষাতকালে ছাত্র নেতৃবৃন্দ অভিযোগ করেন, দেশের সীমান্তবর্তী কোনো কোনো এলাকা যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, যশোরসহ কিছু স্থানে বিক্ষিপ্তভাবে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুর ও তাদের ওপর হামলা করেছে। 

এ সময় আইজিপি বলেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্স সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিটি ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত  করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছে। এ ধরনের হীন কর্মকাণ্ডে লিপ্ত অপরাধীকে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিম ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করার জন্যও যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ।’

 

এ সময় তিনি সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।