NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩
Logo
logo

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৩৮ পিএম

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য দিয়েছেন। 

র‌্যাব জানায়, খিলগাঁও থানার একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রাতেই তাকে থানায় হস্তান্তর করা হবে।

 

জানা যায়, গত জুন মাসে গণমাধ্যমে আছাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবর প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় ছিলেন।

আছাদুজ্জামান মিয়া ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় সরকার।

২০২২ সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়।