NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলেন প্রধান উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৬ এএম

ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের সময়ই বাংলাদেশি ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আরো জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা দেশে ফিরলে তাদের সংবর্ধনাও দেবেন। আজ দুপুরে নিজের বাসভবন যমুনায় সেই সংবর্ধনাই দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলেন বলে জানিয়েছেন ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জয়ের পরেই অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। তবে তোমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার জন্য মুখিয়ে ছিলাম। দেশের পক্ষ থেকে তোমাদের আবারও অভিনন্দন।’

 

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে পেরে প্রত্যেক ক্রিকেটারই খুশি বলে জানিয়েছেন শান্ত।

বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এখানে (যমুনা) আসতে পেরে প্রত্যেক খেলোয়াড় খুশি। এটি সত্যি আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

 

সাকিব আল হাসান দেশে না থাকায় টেস্ট সিরিজ জয়ের সব নায়ক আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপস্থিত ছিলেন। সিরিজের ট্রফি হাতে প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ফটোসেশনও করেছেন তারা।

যমুনায় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দিন চৌধুরি।