NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল


খবর   প্রকাশিত:  ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৪ পিএম

লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

ব্যাট-প্যাড তুলে রেখে মাইক্রোফোনও হাতে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। তবে কাচঘেরা ঘর থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক নয়, মাঠ থেকে গড়তে চান তিনি। তাই খেলোয়াড়ি জীবনের ইতি টানা বাংলাদেশের সাবেক অধিনায়ক কোচ হতে চান। নেপথ্যের নায়ক হতে চান তিনি।

 

যেমনটা ব্যাটে-বলে খেলোয়াড়ি জীবনে অনেকবারই নায়ক হয়েছেন আশরাফুল। সেই লক্ষ্যে কোচিংয়ের লেভেলও সম্পন্ন করছেন তিনি। তারই ধারাবাহিকতায় গত বছর লেভেল-৩-এর কোচিং কোস সম্পন্ন করেছিলেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয়। আজ আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন তিনি।

 

এমন খুশির সংবাদ নিজেই জানিয়েছেন আশরাফুল। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং ধারাবাহিক উন্নতির করে যাওয়ার ফলই হচ্ছে এই অর্জন। ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনার শেখরে পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি।

ইনশাআল্লাহ, ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

 

গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতের কোচিং কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই কোর্সে আশরাফুলকে কোচিং শেখার সুযোগ করে দেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এবার তার স্বীকৃতি পেয়েছেন টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। এর আগে ইংল্যান্ডে খেলতে গিয়ে ২০১২ সালে লেভেল-২ কোচিং কোর্স করেন আশরাফুল।

আর টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল-১-এর কোচিং কোর্স  না করলেও চলে।