NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ডিভোর্সের বর্ষপূর্তির পরদিন পরী জানালেন আরেক খবর


খবর   প্রকাশিত:  ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪১ পিএম

ডিভোর্সের বর্ষপূর্তির পরদিন পরী জানালেন আরেক খবর

গত বছরের ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে চলচ্চিত্র তারকা পরীমনি ও শরিফুল রাজের। গতকাল ডিভোর্সের বর্ষপূর্তি পালন করেছেন পরীমনি। আনুষ্ঠানিকভাবে ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন সেই কথাও।

এবার আজ সন্ধ্যায় জানা গেল আরো এক খবর।

সন্তান হওয়ার পর দীর্ঘদিন কাজ থেকে বিরতিতে ছিলেন চিত্রনায়িকা পরীমনি। গেল বছরের শেষ দিক থেকে আবারও কাজে ফেরেন তিনি। সিনেমার পাশাপাশি বেছে নিলেন ওটিটি! আসছে অক্টোবরে মুক্তি পাবে অভিনীত ওটিটির সেই কাঙ্ক্ষিত কনটেন্টটি!

 


 

 ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করছেন পরীমনি। এ তথ্য জানাই ছিল।

তবে তার বিপরীতে এই সিরিজে কে থাকছেন, তা জানা যায়নি! বুধবার (১৮ সেপ্টেম্বর) এক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে জানা গেল, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। যাকে এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে!

 

‘রঙিলা কিতাব’-এর পোস্টার প্রকাশ করে হইচই জানিয়েছে, আসছে অক্টোবরেই সিরিজটি দেখা যাবে। সিরিজের ট্যাগ লাইনে বলা হয়েছে ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’!


 

কিঙ্কর আহসানের ‘রঙিলা কিতাব’ উপন্যাস অবলম্বনে নির্মিত সাত পর্বের এই ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। পরী ছাড়াও সে সময় শোনা যায়, এতে অভিনয় করেছেন ছোট পর্দার তারকা অভিনেতা পলাশ!