NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৮ পিএম

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন হরিনি অমরসুরিয়া। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে তাকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হরিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 

এই পদে নিযুক্ত করা তৃতীয় নারী এবং দেশটির ১৬তম প্রধানমন্ত্রী হলেন হরিনি অমরসুরিয়া।

৫৪ বছর বয়সী হরিনি একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। বর্তমানে তিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ক একজন কর্মী। অমরসুরিয়া ২০১৯ সালে দিসানায়েকের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেন এবং পরের বছর সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার জনসেবামূলক কর্মকাণ্ড শুরু হয় ২০১১ সালে, যখন তিনি বিনামূল্যে শিক্ষার দাবিতে আন্দোলনে যোগ দেন।
বিভিন্ন সামাজিক ন্যায়বিচার ইস্যুতে তার সক্রিয় ভূমিকার জন্য পরিচিত হয়ে উঠেছেন।

 

এদিকে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট দিশানায়েকের নেতৃত্বাধীন রাজনৈতিক দলের নাম জনতা ভিমুক্তি পেরেুমুনার (পিপলস লিবারেশন ফ্রন্ট-জেভিপি)। গত  শনিবার (২১ সেপ্টেম্বর) ৪২.৪১ শতাংশ ভোট পেয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমারা দিসানায়েকে। তিনি নিজে অর্থমন্ত্রীর দায়িত্বও নিয়েছেন, কারণ শ্রীলঙ্কা তার ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট ও খেলাপি ঋণ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

তিনি দেশের দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় অঙ্গীকারবদ্ধ রয়েছেন।

 

২০২২ সালে বিদেশি মুদ্রার ঘাটতির কারণে শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ে। এরপর তীব্র বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং পরবর্তীতে পদত্যাগ করেন। এ ঘটনার পর দেশটির প্রথম নির্বাচন এটি।