NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সুখের সময় ‘অসুখ’ এমবাপ্পের


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০২ এএম

সুখের সময় ‘অসুখ’ এমবাপ্পের

সময়টা দুর্দান্ত কাটছে কিলিয়ান এমবাপ্পের। রিয়াল মাদ্রিদের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল করেছেন ফ্রান্সের অধিনায়ক। সব মিলিয়ে দলের হয়ে ৭ গোল ও ১ অ্যাসিস্ট করেছেন তিনি। কিন্তু ২৫ বছর বয়সী ফরোয়ার্ডের সুখের সময়ই হাজির হয়েছে ‘অসুখ’।

 

চোট পাওয়ায় সুখের সঙ্গে এমবাপ্পের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। গতকাল আলাভেসের বিপক্ষে ম্যাচে চোট পান তিনি। ম্যাচের শেষ দিকে অস্বস্তি লাগলে ৮০ মিনিটে বদলি হন তিনি।

মাঠ ছাড়ার আগে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে দুর্দান্ত এক গোল করেন এমবাপ্পে।

 

এমবাপ্পের চোটের বিষয়ে ম্যাচ শেষে কথা বলেছেন কোচ কার্লো আনচেলত্তি। গতকাল মিগুয়েল মুনোজের (৬০৫) পর দ্বিতীয় কোচ হিসেবে রিয়ালের হয়ে ৩০০ ম্যাচের মাইলফলক গড়া ইতালিয়ান কোচ বলেছেন, ‘ম্যাচ শেষে এমবাপ্পে জানায়, সে আঘাত পেয়েছে। কোনো ধরনের সমস্যা এড়ানোর জন্যই সে বদলিতে হয়ে চেয়েছে।

’

 

কিন্তু বদলি হয়েও রক্ষা পেলেন না এমবাপ্পে। বাঁ পায়ে চোট পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে রিয়াল। লস ব্ল্যাংকোসরা এক বিবৃতিতে লিখেছে, ‘আজ পরীক্ষা-নিরীক্ষার ফল পাওয়া গেছে। আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের বাঁ পায়ের ফেমোরাল বাইসেপে তার চোট ধরা পড়েছে।’

এমবাপ্পে কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন, তা আনুষ্ঠানিকভাবে ক্লাব না জানালেও শোনা যাচ্ছে তিন সপ্তাহই লাগতে পারে।

এতে করে এ সপ্তাহের ‘মাদ্রিদ ডার্বি’ মিস করবেন তিনি। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ ছাড়াও ফরাসি ফরোয়ার্ডকে চ্যাম্পিয়নস লিগে লিল এবং লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পাবে না রিয়াল।