NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৬ এএম

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি তাদের নতুন নেতা নির্বাচন করেছে। দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হবেন নতুন এই নেতা। সরকারি ভোট গণনায় জয়ী হয়েছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা। ফলে জাপানের নতুন প্রধানমন্ত্রী তিনিই হতে যাচ্ছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

 

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোটের মাধ্যমে নতুন নেতা নির্বাচিত করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) আইনপ্রণেতারা। জাপানের পার্লামেন্টে এলডিপি সংখ্যাগরিষ্ঠ, তাই দলের নতুন নেতাই হবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী। আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্ব দিতে ৯ প্রার্থী প্রচারণা চালিয়েছেন।

শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা। তাকাইচি জয়ী হলে হতেন দেশের প্রথম নারী নেতা।

 

দলীয় প্রধান নির্বাচনের পর আগামী সোমবার দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করবে।

এরপর পার্লামেন্টে নতুন দলীয় নেতা ও কিশিদার উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। এরপর তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রী জণগণের রায় জানতে চাইলে আগাম নির্বাচন দিতে পারেন।

 

টোকিওতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সদর দপ্তরে বিজয় ঘোষণা করার পর সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইশিবা খুশিতে কেঁদে ফেলেন এবং চশমা খুলে অশ্রুসজল চোখ মুছতে থাকেন। তার সহযোগীরা তাকে অভিনন্দন জানাতে বারবার মাথা নত করছিলেন।

 

ইশিবা সংক্ষেপে বলেন, ‘মানুষের প্রতি বিশ্বাস রাখতে, সাহস ও আন্তরিকতার সঙ্গে সত্য কথা বলতে এবং এই দেশকে একটি নিরাপদ ও সুরক্ষিত জায়গা হিসেবে গড়ে তোলার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। যেখানে সবাই আবার মুখে হাসি নিয়ে বসবাস করতে পারবে।’

এর আগে ২০১২ সালে ইশিবা জাতীয়তাবাদী নেতা শিনজো অ্যাবের কাছে হেরেছিলেন। শিনজো ২০০৬ থেকে ২০০৭ সাল এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন।

জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি কয়েক দশক ধরে প্রায় নিরবচ্ছিন্নভাবে দেশ শাসন করেছে এবং সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, যার অর্থ ইশিবা মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। প্রথম রাউন্ডের ভোটে তহবিল কেলেঙ্কারির কারণে এই বছরের শুরুতে এলডিপির দীর্ঘ-শক্তিশালী দলগুলো ভেঙে যাওয়ার পর রেকর্ড সংখ্যক (নয়জন) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।