NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পাঁচ বছর আগে রেকর্ড, আজ প্রকাশ পেল নকীব খান ও লিজার গান


খবর   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩ পিএম

পাঁচ বছর আগে রেকর্ড, আজ প্রকাশ পেল নকীব খান ও লিজার গান

বেশ কয়েক বছর আগে নকীব খানের সুরে একটি গান করেছিলেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা। গানটির শিরোনাম ‘পূর্ণিমা চাঁদ’। ২০১৯ সালে গানটি রেকর্ড করা হলেও করোনা মহামারি ও লকডাউনের কারণে সে সময় ভিডিও নির্মাণ সম্ভব হয়নি। এরপর লিজার বিদেশ সফর, বিয়ে এবং সন্তানের মা হওয়ার কারণে পিছিয়ে গিয়েছিল গানের প্রকাশনা।

অবশেষে পাঁচ বছর পর প্রকাশ পেল এই সুরকার-শিল্পী জুটির আলোচিত গান ‘পূর্ণিমা চাঁদ’।

 

এর কথা লিখেছেন ড. শোয়েব আহমেদ এবং সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। সেখানে নকীব খানের সঙ্গে মডেল হিসেবে অংশ নিয়েছেন লিজা নিজেই।

ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর।

 

এ আয়োজন নিয়ে নকীব খান বলেন, ‘ভালো কিছু করার নিরলস চেষ্টা আছে যাদের, সেসব তরুণ শিল্পীর সঙ্গে কাজ করার আলাদা আনন্দ আছে। লিজা তাদের একজন, যে গায়কিতে নিজেকে ভেঙে প্রতিনিয়ত নতুনভাবে তুলে ধরতে চায়। আমার সুরের গানটি যে যত্ন ও ভালোবাসা দিয়ে সে গেয়েছে– তা প্রশংসনীয়।

’ লিজার কথায়, ‘নকীব খান শুধু বড় মাপের শিল্পী ও সুরকার নন, একই সঙ্গে অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা। তার সুরে গাইতে পারা অন্য রকম এক ভালোর। চেষ্টা করেছি, সুরের সঙ্গে নিজের সেরা গায়কি তুলে ধরার। এ গানের কথায় যেমন কাব্যের ছোঁয়া আছে, তেমনি সুরে আছে সত্তর দশকের মেলোডি গানের ছাপ; যা অনেকের ভালো লাগবে বলেই আশা করছি।’