NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

সিংহপুরুষ নয়, শামীম ওসমান কাপুরুষ: গিয়াসউদ্দিন


খবর   প্রকাশিত:  ০৩ অক্টোবর, ২০২৪, ০২:১৩ পিএম

সিংহপুরুষ নয়, শামীম ওসমান কাপুরুষ: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমান প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেছেন, অনেকেই তাকে বলতেন সিংহপুরুষ। সিংহ মানে তো জানোয়ার। আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মতো বোরকা পড়ে পালিয়ে গেছে।

 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত জনসভায় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি গিয়াসউদ্দিন এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। সে এখন দিল্লিতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছে। সে পালিয়ে গেছে।

দাম্ভিকতার পতন হয়েছে। বিগত দিনে এ গডফাদারের সঙ্গে মানুষ দেখা করতে পারেনি। বাড়িতে গেলে ধূর ধূর করে তাড়িয়ে দিত। বিএনপিকে মাটিতে মিশিয়ে দেবে বলে দাম্ভিকতা দেখাতো।
শত শত কোটি টাকার মালিক হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মাদ ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, মো. আইয়ুব আলী মুন্সী, মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মো. শহিদুল ইসলাম।