NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফেরার বার্তায় সাড়া ফেলল ‘মোয়ানা ২’-এর গান


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৯ পিএম

ফেরার বার্তায় সাড়া ফেলল ‘মোয়ানা ২’-এর গান

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’ ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকমহলে। বক্স অফিসে দারুণ আয়ও করেছিল সিনেমাটি। এরপর থেকেই এর সিক্যুয়েলের জন্য অধীর আগ্রহে দর্শকরা। অবশেষে অপেক্ষার পালা শেষ হতে চলেছে।

এ বছরের ২৭ নভেম্বর ইংলিশ ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘মোয়ানা ২’। এর আগে গত ২৯ মে প্রকাশ করা হয় সিনেমাটির ট্রেলার। এবার এলো নতুন একটি গান। যার শিরোনাম ‘উই আর ব্যাক’।

 

‘উই আর ব্যাক’ গানটি ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও এবং ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়। গানটি বেশ সাড়া ফেলেছে দর্শক শ্রোতাদের মাঝে। এর আগে টিজারে আভাস পাওয়া যায়, এবারও পর্দা কাঁপাবে মোয়ানা।

দারুণ মজার এবং অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে।

 

সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। এটি প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে নির্মাণ করা হলেও পরে আরও কিছু কাজ করে এটাকে থিয়েট্রিক্যাল সিক্যুয়েল হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।

‘মোয়ানা ২’তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

 

ডিজনির পক্ষ এর আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে, অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন, যা মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।