NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ধুম মাচাবেন রণবীর কাপুর


খবর   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৭ পিএম

ধুম মাচাবেন রণবীর কাপুর

জন্মদিনে ভক্তদের বিরাট বড় চমক দিলেন অভিনেতা রণবীর কাপুর। শনিবার অভিনেতার ৪২তম জন্মদিনে দিলেন দারুণ এক সংবাদ। বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ধুম ফ্র্যাঞ্জাইজির চতুর্থ কিস্তি ‘ধুম ৪’-এর মুল ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।

কিছুদিন ধরেই ‘ধুম ৪’ নিয়ে চর্চা তুঙ্গে।

এর আগে শাহরুখ খানকে প্রধান চরিত্রে দেখার গুঞ্জন উঠেছিল। পাঠান ও জওয়ানের সাফল্যের পর শাহরুখকেই ধুমের নায়ক হিসেবে চাইছিলেন অনুরাগীরা। অনেকে আবার বলছিলেন হৃতিক ফিরবেন এই চরিত্রে। তবে সব জল্পনা কল্পনা ধুলিস্যাৎ করে ধুম মাচাবেন রণবীর কাপুর।
 

 

পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে রণবীরের। ‘ধুম ৪’-এর প্রাথমিক গল্প শুনে নিজে থেকেই অভিনয় করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন রণবীর। 

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজির আগের কোনও অভিনেতা ধুম ৪-এ ফিরছেন না। সব ধুমেই চরিত্রের পুনরাবৃত্তি ছিল, যাতে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া অভিনয় করেছিলেন।

তবে এবার আর তা হবে না। বরং, তরুণ প্রজন্মের দুই বড় নায়ক ‘ধুম ৪’-এ পুলিশের জুটির চরিত্রে অভিনয় করতে আসবেন। তবে এখনও কাস্টিং চূড়ান্ত করা হয়নি। 

 

‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির খল চরিত্রদের কেন্দ্র করেই গল্প এগোয়। এর আগে এই ধরণের চরিত্রে দেখা গেছে জন আব্রাহাম, হৃতিক রোশন, আমির খানের মতো তারকাদের।

এবার সেই তালিকায় যোগ হল রণবীর কাপুরের নাম। জানা যাচ্ছে, ২০২৫ সালের শেষেই শুটিং শুরু হবে সিনেমাটির।