NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যে কারণে কূটনীতিক মুনা তাসনীমকে ঢাকায় ফেরানো হচ্ছে


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ১০:১৯ পিএম

যে কারণে কূটনীতিক মুনা তাসনীমকে ঢাকায় ফেরানো হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর রদবদলের অংশ হিসেবে ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে। 

গত রবিবার এক আদেশে এই রাষ্ট্রদূতকে অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে ফিরতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, সাইদা মুনা তাসনীমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর ঢাকায় বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনে বর্তমান দায়িত্ব ত্যাগ করে তাকে অনতিবিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়।

 

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সাইদা মুনা তাসনীম আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক পরিচিতি লাভ করেন। তিনি প্রায় ছয় বছর ধরে দায়িত্ব পালন করেন। রদবদলের অংশ হিসেবে তাকে ঢাকায় ফেরানো হলেও মূলত পেশাদারিকে ছাপিয়ে আওয়ামী লীগের প্রতি তার বাড়তি আনুগত্যের অভিযোগ রয়েছে। 

জানা যায়, এ কূটনীতিক আওয়ামী লীগ সরকারের সব নির্দেশনা বাস্তবায়নে সব সময় তৎপর ছিলেন।

এই কূটনীতিক লন্ডনে বাংলাদেশ হাইকমিশনকে আওয়ামী লীগের দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছেন বলে বিএনপি সমর্থক প্রবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন।

 

কূটনৈতিক সূত্রে জানা যায়, সাধারণত একজন কূটনীতিক কোনো মিশনে তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে থাকেন। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন হওয়ায় সাইদা মুনা ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছেন। 

জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত লোকজন যুক্তরাজ্যে হাইকমিশনার পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে চিঠিপত্র এবং স্মারকলিপি প্রদান করে আসছিলেন।