NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরো বাড়বে বন্যাঝুঁকি: সৈয়দা রিজওয়ানা


খবর   প্রকাশিত:  ০৬ অক্টোবর, ২০২৪, ০৬:১৬ পিএম

অভিন্ন জলরাশি নীতিমালা না হলে আরো বাড়বে বন্যাঝুঁকি: সৈয়দা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যাঝুঁকি আরো বাড়বে। তিনি বলেন, ‘অতি বৃষ্টি এবং সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা হচ্ছে। সেইসঙ্গে জলবায়ু পরিবর্তনও একটি কারণ। তাই ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা না করা গেলে এবং অভিন্ন জলরাশি নীতিমালা না হলে ঝুঁকি আরো বাড়বে।

 


 

আজ রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ওমেন ফর ক্লাইমেট রেসিলেন্ট সোসাইটির এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি। 

রিজওয়ানা হাসান বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের ফলে শেরপুর, ফেনী, নোয়াখালীতে বন্যাসহ আবহাওয়ার চরমভাবাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

এসময় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি উজান এবং ভাটির দেশকে একসঙ্গে কাজ করার আহবান জানান সৈয়দা রিজওয়ানা। 


 

তিনি আরো বলেন, ‘উন্নত দেশগুলো বেশি তেল পোড়ায়। এ কারণে লস ডেমেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। তারা বড় বড় কথা বলে।

তবে সুইডেন এর মধ্যে ব্যতিক্রম। আগামী মাসে সকল দেশ একসঙ্গে হবে। সেখানে এ বিষয়ে কথা বলা হবে।’