NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

রক্তচাপে সুরকৃষ্ণের বিদায়, টিটির জয়


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ০৭:৫০ এএম

>
রক্তচাপে সুরকৃষ্ণের বিদায়, টিটির জয়

কমনওয়েলথ গেমসের উদ্বোধনী দিনে গতকাল বাংলাদেশের পতাকা বহন করেছিলেন বক্সার সুর কৃষ্ণ চাকমা। অথচ দেশের অন্যতম অভিজ্ঞ এই বক্সার আজ শুক্রবার (২৯ জুলাই) উচ্চ রক্তচাপের জন্য রিংয়েই নামতে পারেননি। ফিজির বক্সারের বিপক্ষে খেলার কথা ছিল তার।

বক্সিংয়ে ফিজির বিপক্ষে সুর কৃষ্ণ নামতে না পারলেও সেই ফিজির বিপক্ষে টেবিল টেনিসে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ডাবলস ম্যাচে হৃদয়-রামহিম জুটি ১১-৭, ১১-৫, ১১-৪ গেম স্কোরে ফিজির রিয়েলি-চৌহান জুটিকে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশকে ১-০ অগ্রগামীতা এনে দেন । দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির ফিজির প্রতিপক্ষকে ১১-৮, ১৩-১১, ১১-৬ গেম স্কোরে ৩-০ সেটে হারিয়ে বাংলাদেশকে ম্যাচে ২-০ অগ্রগামীতা এনে দেন ।

 

তিন নম্বর সেটে হৃদয় ১১-১১, ১১-৩, ১১-৭ গেমে রিয়েলিকে হারিয়ে বাংলাদেশকে গ্রুপের প্রথম ম্যাচে ৩-০ তে জয় এনে দেন। গ্রুপের অপর ম্যাচ গায়ানার সঙ্গে। এই ম্যাচ জিতলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল টিটি খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।

বক্সিংয়ে ফিজির বিপক্ষে জয়ের প্রত্যাশা করেছিলেন সুর কৃষ্ণ চাকমাও। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে রিংয়ে দাঁড়াতেই পারলেন না, ছিটকে গেলেন। সকালে মেডিকেল টেস্ট করতে গিয়েই সেখানে তার রক্ত চাপ বেশি পেলে গেমস কর্তৃপক্ষ তাকে আনফিট ঘোষণা করে।

এ বিষয়ে বাংলাদেশে দলের চিকিৎসক ডা. শফিকুর রহমান বলেন, ‘আসলে এটা ওর দুর্ভাগ্য। ইভেন্টের দিন সকালে রুটিন মেডিকেল চেক-আপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে ফের পরীক্ষা করলেও প্রেসার বেশি আসে বলে ওকে খেলতে অনুমতি দেয়নি কর্ত্তৃপক্ষ। পরে ওকে পলি ক্লিনিকে নিয়ে আসলে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে খানিকটা বেশি পান। এর এক ঘন্টা পর থেকেই ওর প্রেসার কমতে শুরু করে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। তবে গেমসের নিয়ম অনুযায়ী একটি  নির্দিষ্ট সময়ের আগে মেডিকেল টেস্ট উত্তীর্ণ করতে হয়। সেটা তিনি করতে পারেননি।’