NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় এক বাড়িতে নিহত ১৭


খবর   প্রকাশিত:  ০৯ অক্টোবর, ২০২৪, ১২:৪২ এএম

গাজায় ইসরায়েলি হামলায় এক বাড়িতে নিহত ১৭

গাজার কেন্দ্রীয় অংশের আল-বুরেজ শরণার্থী শিবিরে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। ওই অঞ্চলের বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সেখানে হামাসের অবস্থানগুলোতে আক্রমণ চালাচ্ছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, শরণার্থী শিবিরে আব্দুল হাদি পরিবারের তিনতলা বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ে।

তাদের দলগুলো সেখান থেকে শিশুসহ ১৭ জনের মরদেহ এবং আরো কয়েকজন আহত মানুষকে উদ্ধার করেছে।

 

বাসাল আরো জানান, নিহতদের দেহ ও আহতদের নুসেইরাত শিবিরের আল-আওদা হাসপাতাল এবং দেইর আল-বালাহ শহরের আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। আল-আওদা হাসপাতালের কর্মীরাও এই হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এ ছাড়া মুখপাত্র জানান, স্থানীয় সময় মঙ্গলবার ভোর থেকে গাজার মধ্য ও উত্তরাঞ্চলে বেশ কয়েকটি বিমান হামলা হয়েছে।

পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান জাবালিয়ায় অব্যাহত রয়েছে, যেখানে সাম্প্রতিক দিনগুলোতে সেনারা স্থল হামলা শুরু করেছে।

 

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, গত দিনে জাবালিয়ায় বিমান হামলায় প্রায় ‘২০ জন সন্ত্রাসী’ নিহত হয়েছে এবং সেনাবাহিনী ওই এলাকায় একটি অস্ত্রের গুদাম ধ্বংস করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী রবিবার জানিয়েছিল, এক বছরের হামলা ও কঠোর লড়াই সত্ত্বেও হামাস সেখানে ফের সংগঠিত হওয়ার ইঙ্গিতের প্রতিক্রিয়ায় সেনারা জাবালিয়া ঘিরে ফেলেছে।

একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া তিন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

তারা গত ৩০ সেপ্টেম্বর দারাজ তুফাহ এলাকায় একটি স্কুলে বিমান হামলায় নিহত হয়।

 

সূত্র : এএফপি