NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০২:৪৭ পিএম

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ

জিততে হলে রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। রেকর্ড ২২২ রানের এমন কঠিন লক্ষ্যেই দিয়েছিল ভারত। মূলত স্বাগতিকদের ইনিংস শেষেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল।

ম্যাচ শেষে সেটাই প্রমাণিত হলো।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হেরে বাংলাদেশ যেন আনুষ্ঠানিকতা সারল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত।  এর আগে গোয়ালিয়রেও ভরাডুবি হয় বাংলাদেশের। ৭ উইকেটের বড় পরাজয়ের স্বাদ পায় তারা।

 

এ হারে দিল্লিতে বাংলাদেশের অপরাজিত থাকার গল্পও শেষ হলো। এই মাঠে সীমিত ওভারের দুটি ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছিল বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিপরীতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমে ভারতের দেওয়া বিশাল লক্ষ্যের চাপে  নুয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয়রা।

 

২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুধু শুরুর গল্পটাই ভালো ছিল বাংলাদেশের। প্রথম ওভারে আর্শদ্বীপ সিংকে তিন চার হাঁকিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। ফিরতি ওভারে অবশ্য শোধ নিয়েছেন বাঁহাতি পেসার। দলীয় ২০ রানে বাংলাদেশি ওপেনারকে ব্যক্তিগত ১৬ রানে বোল্ড করে।

সেই যে শুরু এরপর উইকেটের মিছিলে যোগ দেন বাংলাদেশের অন্য ব্যাটাররা।

৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের এক সময় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৪৬ রান। সেখানে থেকে দলীয় সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলে নেন মাহমুদ ‍উল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে মিরাজ আউট হওয়ার আবারো নিয়মিত উইকেট হারানো শুরু বাংলাদেশের।

 

তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমিয়েছেন এই সিরিজ শেষেই বিদায় নিতে যাওয়া মাহমুদ উল্লাহ। নিজের বিদায়ী সিরিজ বলে কথা! ৪১ রান করে পরে দলকে ১৩৫ রানের সংগ্রহ এনে দেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসটি সাজান ৩ ছক্কায়। ৮৬ রানের জয়ের ম্যাচে ভারতের হয়ে প্রত্যেক বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। সিরিজের শেষ ম্যাচ আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে।