NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

মাধবদী থেকে পাঁচ চাঁদাবাজ গ্রেফতার


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৮:১৫ এএম

মাধবদী থেকে পাঁচ চাঁদাবাজ গ্রেফতার



শান্ত বণিক, নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী থানার আনন্দী চৌরাস্তার ঢাকা কনফেকশনারী নামক দোকান ঘরের সামনে ও খেজুরতলা গার্লস স্কুল মোড় সেলিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক দোকান এর সামনে পাকা রাস্তার উপর হতে চাঁদা আদায়ের সময় ৫ জন চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো সদর থানাধীন নগর বানিয়াদি গ্রামের রাজিম মিয়া এর ছেলে মোঃ রহমত উল্লাহ (২০), মাধবদী থানাধীন ছোট মাধবদী (সিদ্দিক নগর) গ্রামের নুরু মিয়ার ছেলে শাহ জাহান মিয়া (২১), ছোট মাধবদী (বামুর মাঠ আইসক্রিম ফ্যাক্টারী) গ্রামের নুরুল ইসলাম এর ছেলে হৃদয় মিয়া(১৯), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার বাতসা গ্রামের মৃত কাজী ফজলু হক এর ছেলে কাজী মিজানুর রহমান (২০), কিশোরগঞ্জ সদর থানাধীন পাইকান্দি গ্রামের কাজিম উদ্দিন এর ছেলে মাহফুজ (৩৩)।

ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খদকার মোঃ শামীম হোসেন এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানান।  গ্রেফতারকৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ৮ হাজার ৫শ টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে আঘাত এবং ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বলপূর্বক চাঁদা আদায় করে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে চাঁদা আদায়ের সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১। গ্রেফতারকৃত আসামীদেরকে মাধবদী থানায় উপরোক্ত আলামতসহ নিয়মিত মামলার জন্য হস্তান্তর করা হয়েছে। মামলা নং-২০, তারিখ- ২৭-০৭-২০২২, ধারা- দন্ডবিধি ৩৮৫/৩৮৬।

উল্লেখ্য,র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে । এরই ধারাবাহিকতায় গত ২৭ জুলাই তাদের গ্রেফতার করা হয়।