NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ০৩:৪৬ পিএম

ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১২ বগি লাইনচ্যুত

ভারতের তামিলনাড়ুর ত্রিভাল্লুর বিভাগে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক্সপ্রেস ট্রেনের অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। এ ছাড়া এক্সপ্রেস ট্রেনের পার্সেলের বগিতে আগুন ধরে।

খবর এনডিটিভি’র।

 

সূত্র জানিয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ১০ যাত্রীকে পাশের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।  

রেলের কর্মকর্তারা প্রাথমিক তথ্যে জানান, মায়সোর-ধর্বঙ্গা বাগমাতি নামের এক্সপ্রেস ট্রেনটি মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে। ওই সময় মালবাহী টেনটি দাঁড়ানো ছিল।

 

ভারতীয় রেলওয়ে এক বিবৃতিতে পরবর্তীতে জানায়, কাভারাইপেত্তাই স্টেশনে প্রবেশের সময় এক্সপ্রেস ট্রেনের ক্রুরা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। ওই সময় ট্রেনটি সিগন্যাল অনুযায়ী মেইন লাইন দিয়ে না গিয়ে লুপ লাইনে যায়। ট্রেনটি লুপ লাইনে ৭৫ কিলোমিটার গতিতে ঢুকে মালবাহী ট্রেনটিকে ধাক্কা মারে।

রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা দিলিপ কুমার জানিয়েছেন, এক্সপ্রেস ট্রেনের ৯৫ শতাংশ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

তারা এখন পর্যন্ত কেউ নিহত বা গুরুতর আহত হওয়ার খবর পাননি।

 

ভারতের রেলমন্ত্রীকে দুর্ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি বিষয়টি নিজে নয়াদিল্লিতে রেলের ‘ওয়ার রুম’ থেকে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা। তারা আরো জানিয়েছেন, আহতদের পর্যাপ্ত চিকিৎসা এবং অন্যান্য যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।