NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নিউইয়র্কে ৩১তম বাংলা বইমেলার উদ্বোধন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:৫২ এএম

নিউইয়র্কে ৩১তম বাংলা বইমেলার উদ্বোধন

‘বই হোক বিশ্ব বাঙালির মিলন সেতু’ – এই স্লোগান নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে চার দিনব্যাপী বইমেলা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলা ভাষাভাষি লেখক-সাহিত্যিকে ও প্রকাশেরা যোগ দিয়েছেন কোভিড-উত্তর এই মেলায়।

নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা পারফরমিং আর্ট সেন্টারে সন্ধ্যায় ফিতা কেটে ৩১তম বইমেলার উদ্বোধন করেন ভারতের পশ্চিমবঙ্গের খ্যাতিমান কথাসাহিত্যক অমর মিত্র। এসময় উপস্থিত ছিলেন ড. নূরন নবী, লুৎফর রহমান রিটন, আসাদ মান্নান, রেজওয়ানা চৌধুরী বন্যা, লায়লা হাসান, নাজমুন নেসা পিয়ারী, মুহম্মদ ফজলুর রহমান, হাসান ফেরদৌস, আহমাদ মাযহার, রোকেয়া হায়দার, সউদ চৌধুরী, জসিম মল্লিক, আনিসুজজামান, শাহাব আহমেদ, হুমায়ূন কবীর ঢালীসহ কবি-লেখক-সাহিত্যিক ও প্রকাশকেরা।

ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক অমর মিত্র। ছবি- ঠিকানা

পরে মঞ্চে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন আমন্ত্রিত কবি-লেখক-সাহিত্যিক ও প্রকাশকেরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন বইমেলার উদ্বোধক ও কথাসাহিত্যক অমর মিত্র, নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান এবং বইমেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন।

বইমেলার উদ্বোধনী দিনে মঞ্চে একক সঙ্গীত পরিবেশন করেন ড. নিরুপমা রহমান। এছাড়া নৃত্য পরিবেশন করে অনুপ ড্যান্স একাডেমি। এছাড়া ছিল মুক্তধারা সম্মাননা। এবছর সম্মাননা পেয়েছেন ড. নজরুল ইসলাম ও সৈয়দ জাকি হোসেন।

৩১ জুলাই রোববার পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলবে বইমেলার নানান অনুষ্ঠান। প্রতিদিনই থাকছে সাহিত্যের অনুষ্ঠান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মুক্তধারা নিউইয়র্ক, ঘুংঘুরসহ কমপক্ষে ২৩টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে এবারের বইমেলায়। এসব স্টলে খ্যাতিমান লেখকদের নতুন বই স্থান পেয়েছে।