NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

এইচএসসিতে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৩:৪৫ পিএম

এইচএসসিতে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা

ঝিনাইদহ সদরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১ টার দিকে উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

 

আরো পড়ুন

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আজ দুপুরে তার পরীক্ষার ফল ঘোষণা হয়। সেখানে অকৃতকার্য হওয়ার খবর শুনে ঘরের ভেতরে আত্মহত্যার চেষ্টা করেন জান্নাতুল। পরে জানালা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন  তথ্য নিশ্চিত করেছেন।