NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বের সেরা সুদর্শন পুরুষের তালিকায় শাহরুখ খান


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:০১ পিএম

বিশ্বের সেরা সুদর্শন পুরুষের তালিকায় শাহরুখ খান

বলিউডের নায়কদের মধ্যে অন্যতম সুদর্শন হৃতিক রোশনকে বলা হয় ‘গ্রীক গড’, আর রণবীর কাপুর তো অনেক আগে থেকেই নারীদের ক্রাশ। তবে সেরা সুদর্শন পুরুষের তালিকায় জায়গা হলো না তাদের। সৌন্দর্যের দিক থেকে হৃতিক-রণবীর কিংবা বলিউডের আরও অনেক সুদর্শন পুরুষকে ছাড়িয়ে গেলেন এক ভারতীয় অভিনেতা। তিনি শাহরুখ খান।

বিশ্বে সেরা সুদর্শন পুরুষদের তালিকায় নাম রয়েছে এই মেগা তারকার।

 

প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ নামে পরিচিত। মূলত ‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন।

সেই হিসাবেই পৃথিবীর সেরা ১০ সুদর্শন পুরুষের তালিকা করা হয়েছে।

 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের নামিদামি তারকা স্থান পেয়েছেন সেখানে। এমনকি একমাত্র ভারতীয় হিসেবে সে তালিকায় স্থান পেয়েছেন শাহরুখ খান। বর্তমানে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকার শীর্ষে রয়েছে হলিউড তারকা অ্যারন টেলর-জনসনের নাম।

 

 

সম্প্রতি হার্লে স্টিট ফেসিয়াল কসমেটিক সার্জেন্ট ডক্টর জুলিয়ান সি সিলভা এই তালিকা প্রকাশ করেছেন। কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তিনি এই তালিকা তৈরি করেছেন। ডক্টর ডি সিলভা যে তালিকাটি প্রকাশ করেছেন সেই তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন -

অ্যারন টেলর-জনসন – ৯৩.০৪%
লুসিয়েন ল্যাভিসকাউন্ট – ৯২.৪১%
পল মেসকাল – ৯২.৩৮%
রবার্ট প্যাটিনসন – ৯২.১৫%
জ্যাক লোডেন – ৯০.৩৩%
জর্জ ক্লুনি – ৮৯.৯%
নিকোলাস হোল্ট – ৮৯.৮৪%
চার্লস মেল্টন – ৮৮.৪৬%
ইদ্রিস এলবা – ৮৭.৯৪%
শাহরুখ খান – ৮৬.৭৬%

এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন অ্যারন টেলর-জনসন। তার মুখের আকৃতি সম্পূর্ণ নিখুঁত হতে প্রয়োজন ছিল ০.৮%। তার নাকের প্রস্থ এবং দৈর্ঘ্য একেবারে নিখুঁত।

চিবুক ৯৫ শতাংশ নিখুত। তালিকায় দশ নম্বরে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান।

 

এদিকে শাহরুখ ভক্তরা বিশ্বের শীর্ষ ১০ সুদর্শন পুরুষের তালিকায় প্রিয় নায়ককে দেখে খুশি। তবে তাকে দশম স্থানে দেখে অনেকেই অভিযোগ তুলেছেন। আবার অনেকেই নায়কের প্রশংসা করছেন। কারণ ৫৮ বছর বয়সেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন বলিউড বাদশা, এখনও সিনেমা নিয়েই ব্যস্ত তিনি। এখনও নায়ক হিসেবেই দেখা যায় এই অভিনেতাকে। আর এই বয়সে বিশ্বের সুদর্শন ব্যক্তিদের তালিকায় জায়গা করে নেয়াটাও কিং খানের বিরাট মাইলফলক হিসেবেই দেখছেন অনেকেই।