NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফের নেশায় ডুবেছে নোবেল সঙ্গে ৫-৭ বান্ধবী, দাবি সালসাবিলের


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০২:৫৩ পিএম

ফের নেশায় ডুবেছে নোবেল সঙ্গে ৫-৭ বান্ধবী, দাবি সালসাবিলের

সারেগামাপাখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল নিয়ে বিতর্ক যেন চলমান একটি ইস্যু। দীর্ঘদিনের বিতর্কের পর ফের আলোচনায় এসেছেন এই গায়ক। সম্প্রতি একাধিক মিডিয়ার সামনে এসে, নিজের ভুল স্বীকার করেছেন নোবেল। মাদক ছেড়ে দিয়েছেন বলেও জানান তিনি।

 

তবে নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদের দাবি, নোবেল ফেন মাদক গ্রহণ করছেন। একই সঙ্গে পাঁচ-সাতজন 'বান্ধবী' চলছে বলেও দাবি করেন সালসাবিল।

গতকাল শনিবার সামাজিন যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সালসাবিল। তিনি লিখেছেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।

খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে চলে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।

 


 

মন্তব্যের ঘরে তিনি একজনের কমেন্টের উত্তর দিতে গিয়ে লিখেছেন, ‘রিহ্যাব থেকে বের হওয়ার পর একটা মানুষের খাবার কেনার টাকা নেই। মাফ না করলেও খাবার কেনার টাকা দিলাম, উবারভাড়া নেই, তা-ও দিলাম। তিন মাস ভালো হওয়ার নাটক করল, দ্রুত একটা শো আসছে। আবার ড্রাগ শুরু করে দিয়েছে আর সঙ্গে তো পাঁচ-সাতটা জিএফ আছেই।’

কাকে নিয়ে এমন স্ট্যাটাস জানতে চাইলে গণমাধ্যমকে সালসাবিল বলেন,‘স্ট্যাটাসটি নোবেলকে নিয়ে।

সেই সঙ্গে দাবি করেন ফের নেশায় ডুবছেন নোবেল।’

 

সালসাবিল বলেন, ‘সে (নোবেল) রিহ্যাবে ছিল অনেক দিন। ফেরার পর দুই-তিন মাসের মতো ভালো ছিল। এখন আবার মাদক নেওয়া শুরু করেছে।’