NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দামেস্কে গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ২


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০২:১৭ পিএম

দামেস্কে গাড়িতে ইসরায়েলি হামলা, নিহত ২

সিরিয়ার দামেস্কের মাজেহ জেলায় সোমবার ইসরায়েলি হামলায় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। এতে এখন পর্যন্ত দুজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দূতাবাস ও নিরাপত্তা সদর দপ্তরের জন্য পরিচিত এলাকায় হামলাটি হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

 

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাজেহ শহরের আবাসিক এলাকায় একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে স্থানীয় সময় আনুমানিক বিকেল ৫টা ৫ মিনিটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দুই বেসামরিক নিহত এবং তিনজন আহত হয়েছে।

সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মাজেহ এলাকার একটি পাড়ায় গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া সেখানে থাকা এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, বিস্ফোরণের ফলে সিরিয়ার তথ্য মন্ত্রণালয়ের কাছে একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।

 

সংবাদদাতা আরো জানান, বিস্ফোরণস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছয় এবং ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষের চারপাশে মানুষ জড়ো হয়। 

প্রতিবেদন থেকে জানা যায়, মাজেহ এলাকায় জাতিসংঘের কার্যালয় রয়েছে। সাম্প্রতিক সময়ে সেখানে আরো কিছু হামলা হয়েছে, যার জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছে। এই মাসের শুরুতে সিরিয়ার সরকার জানিয়েছিল, মাজেহর আবাসিক ও বাণিজ্যিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছিল—মোট ৯ জন, যাদের মধ্যে একটি শিশুসহ পাঁচজন বেসামরিকছিল। হামলাটি ইরানের রেভল্যুশনারি গার্ড ও লেবাননের হিজবুল্লাহর ব্যবহৃত একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছিল বলেও তারা জানিয়েছিল।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ সাধারণত সিরিয়ায় হামলার বিষয়ে কোনো মন্তব্য করে না। তবে তারা বারবার বলেছে, তারা তাদের প্রধান শত্রু ইরানকে সিরিয়ায় প্রভাব বিস্তার করতে দেবে না। সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইরান ও লেবাননের হিজবুল্লাহ সিরিয়ার সরকারের অন্যতম প্রধান মিত্র হিসেবে কাজ করে আসছে।