NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ওয়াশিংটনে গুলিতে নিহত ৫, এক কিশোর হেফাজতে


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৯:১৬ পিএম

ওয়াশিংটনে গুলিতে নিহত ৫, এক কিশোর হেফাজতে

ওয়াশিংটনের ফল সিটিতে গতকাল সোমবার সকালে একটি বাড়ির ভিতরে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বন্দুক হামলার পর কর্মকর্তারা এই খবর জানান। রয়টার্স জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে।

 

কিং কাউন্টি শেরিফের অফিস অনুসারে, দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন স্কুল-বয়সী শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায়  ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বন্দুক হামলার নিয়ে ৯১১ একটি ফোন এলে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত আরেক কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হেফজতে নেওয়া সন্দেহভাজন কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। 

 

কিং কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মাইক মেলিস বলেছেন, ‘সন্দেহভাজন কিশোর সম্পর্কে আরো কোনো তথ্য প্রকাশ করা হবে না।’ 

একটি সংবাদ সম্মেলনে মেলিস সোমবার এই ঘটনাকে একটি ‘পারিবারিক ঘটনা’ এবং ‘স্পষ্টভাবে পারিবারিক সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় শুধু ওই কিশোর জড়িত নয় উল্লেখযোগ্য সমস্যাও রয়েছে, এতে আগ্নেয়াস্ত্র জড়িত।

একজন যুবক এবং আগ্নেয়াস্ত্র।’

 

 শেরিফের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারে সদস্য।’ তাদের মধ্যে সম্পর্ক কী, তা এখনও তদন্ত করা হচ্ছে। শেরিফের অফিস জানিয়েছে, হেফাজতে থাকা ১৫ বছর বয়সী এই সপ্তাহের শেষের দিকে আদালতে উপস্থিত করা হবে।

ঘটনায় কতগুলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে বা কীভাবে সেগুলো পাওয়া গেছে তা জানায়নি কর্মকর্তারা।

মেলিস বলেছিলেন, পাঁচজনের মৃত্যুই ‘আগ্নেয়াস্ত্রের’ আঘাতে হয়েছে। কাউন্টি মেডিকেল মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করবে। দ্য ওয়াশিংটন পোস্টের ট্র্যাকিং অনুসারে, এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৪টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

 

সূত্র : ওয়াশিংটন পোস্ট