NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বমঞ্চে জাদু প্রদর্শন করলেন আলীরাজ


খবর   প্রকাশিত:  ২৩ অক্টোবর, ২০২৪, ০১:২৭ পিএম

বিশ্বমঞ্চে জাদু প্রদর্শন করলেন আলীরাজ

দেশের জনপ্রিয় জাদুশিল্পী আলীরাজ। দেশে ও দেশের বাইরে নানা আয়োজনে অংশ নেন তিনি। তাকে বলা হয় ম্যাজিক আইকন অব বাংলাদেশ। সেই আলীরাজ গত চার মাসের অধিক সময় ধরে স্পেন, রাশিয়া, জাপান, কোরিয়া, তাইওয়ান এবং চীনের বিভিন্ন শহর যেমন-ভ্যালেন্সিয়া, খাবারস্ক, ডালিয়ান, হারবিন, বেইজিং, সাংহাইসহ প্রায় ২০ টির অধিক শহরে তার জাদু প্রদর্শনী করেছেন।

এসব আয়োজনে তার জাদু প্রদর্শনীতে মুগ্ধ হয়েছেন দর্শক।

 

দেশে ফিরে তিনি জানান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে একমাত্র নির্বাচিত এবং আমন্ত্রিত জাদুশিল্পী হিসেবে ডিসকভারি ওয়ার্ল্ড বিনোদন সংস্থা কতৃক আয়োজিত চীন এবং রাশিয়ার যৌথ উদ্যোগে রাশিয়া, রুমানিয়া, ইউক্রেন, বেলারুশ এবং ফ্রান্সের শিল্পীদের সমন্বয়ে; সুবিশাল প্রমোদতরী, বিভিন্ন পাঁচতারা হোটেল, পার্ক এবং নাইটক্লাবে বিদেশি দর্শকদের  প্রতিদিন জাদু প্রদর্শনী করে মন্ত্র মুগ্ধ করেছেন এই জাদু তারকা এবং তার রাশিয়ান সহকারী।

এ প্রসঙ্গে আলীরাজ বলেন, ‘সবাই দেশের টাকা বিদেশে ব্যয় করে কিন্তু আমি জাদুর মতো অবহেলিত এই শিল্পের মাধ্যমে প্রদর্শনী করে বিদেশের অর্থ বৈধভাবে রেমিট্যান্স হিসেবে দেশে নিয়ে এসেছি, সে ক্ষেত্রে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে এক বিন্দু হলেও আমি অবদান রাখতে পেরেছি।’ সরকারি পৃষ্টপোষকতা পেলে আলীরাজের ব্যবস্থাপনা, শিল্পদক্ষতা, উপস্থাপনার কৌশল এবং দুর্দান্ত অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের অবহেলিত শিল্পকে ভিন্ন আঙ্গিকে প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব বলে তিনি মনে করেন।