NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা, মনোনয়নপত্র জমা


খবর   প্রকাশিত:  ২৪ অক্টোবর, ২০২৪, ০৪:১৯ পিএম

প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা, মনোনয়নপত্র জমা

বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গেছে। কিন্তু আগে কখনও নির্বাচনে লড়েননি। বুধবার কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নেমে পড়লেন প্রিয়াঙ্কা।

মা সোনিয়া গান্ধী, ভাই রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি। ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড় লোকসভা আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী।

 

এক জনসমাবেশে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, আমি ৩৫ বছর ধরে দলের জন্য নির্বাচনী প্রচারে অংশ নিয়েছি। প্রথমবারের মতো নিজের জন্য ভোট চাইছি।

 

গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী রাইবেরিলি ও ওয়েনাড় আসনে বিজয়ী হন।  দু’টি কেন্দ্রেই ভাইয়ের প্রচারে অংশ নেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। পরে ওয়েনাড় আসনটি তিনি ছেড়ে দেওয়ায় আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে।

নির্বাচনে প্রিয়াঙ্কা জিতলে গান্ধী পরিবারের তিন সদস্য একসঙ্গে ভারতের সংসদের সদস্য হবেন। বর্তমানে রাহুল গান্ধী লোকসভার সদস্য এবং সোনিয়া গান্ধী রাজ্যসভার সদস্য রয়েছেন।

 

সূত্র : এনডিটিভি