NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

শাহরুখ খানের জন্মদিনে গাইলেন ইমরান-আনিসা


খবর   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৫, ০৪:৪৫ পিএম

শাহরুখ খানের জন্মদিনে গাইলেন ইমরান-আনিসা

গতকাল ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। বিশ্বব্যাপী উন্মাদনা ছড়ানো সেই মানুষটার জন্মদিন, যিনি অভিনয়ের জন্য নিজেকে বিলিয়ে যাচ্ছেন তিন দশকেরও বেশি সময় ধরে। শনিবার (২ নভেম্বর) ৫৯ বছরে পা রাখলেন বলিউডের ‘বাদশাহ’। প্রতিবছরের মতো এই বছরও তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তার বাড়ি মান্নাতের সামনে উপচে পড়েছিল অনুরাগীদের ভিড়।

কারো হাতে ছিল শাহরুখের পোস্টার, কেউ আবার কেক নিয়ে এসেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল শাহরুখ অনুরাগীদের দখলে।

 

ভারতের মতো বাংলাদেশেও শাহরুখ খানের ভক্তকুল সুবিশাল। প্রিয় তারকার জন্মদিনে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখা গেছে অসংখ্য ভক্তকে।

দেশের শোবিজ অঙ্গনেও শাহরুখ ভক্তদের আধিপত্য। আর কিং খানের বিশেষ এই দিনে তাঁকে উৎসর্গ করে গান প্রকাশ করেছেন বাংলাদেশের গায়ক-সুরকার ইমরান মাহমুদুল।

 

শাহরুখ অভিনীত ‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় গান ‘ম্যায় আগার কহু’ গানটি কাভার করেছেন ইমরান, তাঁর সঙ্গে গেয়েছেন আতিয়া আনিসা। আর গানটি প্রকাশের পর ব্যাপক সাড়া পায় অনুরাগীদের কাছ থেকে।

 

গানটি প্রসঙ্গে গায়িকা বলেন, ‘পরিকল্পনাটা ইমরান ভাইয়ের। আমারও প্রিয় অভিনেতা শাহরুখ। তাই ভাবলাম কাজটা করি। দুপুরে (গতকাল) গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। অনেকেই আমাদের নিয়মিত হিন্দি গান করার কথাও বলছেন।