NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সুইং স্টেটে শেষ সময়ে প্রচারে ব্যস্ত ট্রাম্প ও হ্যারিস


খবর   প্রকাশিত:  ০৪ নভেম্বর, ২০২৪, ০৯:১৫ পিএম

সুইং স্টেটে শেষ সময়ে প্রচারে ব্যস্ত ট্রাম্প ও হ্যারিস

শেষ সময়ের প্রচারে ইস্ট কোস্টের তিনটি সুইং স্টেটে প্রচারে ট্রাম্প, হ্যারিস ব্যস্ত ছিলেন মিশাগানে। রবিবার ট্রাম্প পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় প্রচার করলেন। তিনটিই সুইং স্টেট, মানে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যগুলো যে কোনোদিকেই যেতে পারে।

আমেরিকায় কিছু রাজ্য সচরাচর ডেমোক্র্যাটদের, কিছু রাজ্য রিপাবলিকানদের সমর্থন করে।

কিছু রাজ্যের ক্ষেত্রে এরকম ধরাবাঁধা হিসাব চলে না। তারা কখনো ডেমোক্র্যাট, কখনো রিপাবলিকানদের বেছে নেয়। এগুলোই হলো সুইং স্টেট। তারাই প্রেসিডেন্ট নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে।
 

 

সেজন্যই সুইং স্টেটকে এতটা গুরুত্ব দেন প্রার্থীরা। ট্রাম্প যে তিনটি সুইং স্টেটে প্রচারে ব্যস্ত ছিলেন, তা আমেরিকার ভোট মানচিত্রে সবচেয়ে বড় সুইং স্টেটের মধ্যে পড়ে। পেনসিলভানিয়ায় ট্রাম্প বললেন, মার্কিন ভোটদাতারা যেন একটা নতুন স্বর্ণযুগ আনার জন্য তার সঙ্গে হাত মেলান।

মিশিগানে কৃষ্ণাঙ্গদের চার্চে গিয়ে হ্যারিস বলেছেন, এই নির্বাচনের ফলাফল পরবর্তী কয়েক প্রজন্মের ভবিষ্যতের জন্য জরুরি।

তাই শুধু কথা নয়, শুধু প্রার্থনা নয়, কাজও করতে হবে।

 

কমলা হ্যারিস বলেছেন, ‘ঈশ্বর আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তাকে বাস্তবে রূপায়ণ করতে গেলে আমাদের কাজ করে দেখাতে হবে। আমরা যেন সেই পরিকল্পনামতো কাজ করি। গণতন্ত্রের জন্য, আমাদের সম্প্রদায়ের জন্য,আমাদের দৈনন্দিন জীবনের জন্য কাজ করি।’

ডেমোক্র্যাটদের দানবের সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প।

হ্যারিস বলেছেন, ‘ঈশ্বরের পরিকল্পনায় এই বিভাজন রোধ করার যথেষ্ট শক্তি রয়েছে।’ তিনি বলেছেন, ‘মঙ্গলবার যে নির্বাচন হবে, তাতে বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণাকে রোধ করার একটা সুযোগ আছে।’

 

হ্যারিস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি মেইল ইন বা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তার সেই ব্যালট এখন ক্যালিফোর্নিয়ার দিকে যাচ্ছে। হ্যারিস বলেছেন, ‘আপনাদের স্বরই আপনাদের ভোট, আপনাদের ভোট মানে আপনাদের ক্ষমতা।’

পেনসিলভানিয়ায় ট্রাম্প বলেছেন, তিনি একটি ডেমোক্রেটিক পার্টি নামক একটি দুর্নীতিগ্রস্ত মেশিনের বিরুদ্ধে লড়ছেন। যদি নির্বাচিত হতে পারেন, তাহলে তিনি পুরো ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন। পেনসিলবানিয়ায় ভাষণ দিচ্ছেন ট্রাম্প। পেনসিলবানিয়ায় ভাষণ দিচ্ছেন ট্রাম্প। 

ট্রাম্পের ঘোষণা, ‘আমি অনুপ্রবেশ বন্ধ করে দেব। জো বাইডেন ও কমলা হ্যারিসের সৌজন্যে বিশাল সংখ্যায় অপরাধীরা আমেরিকায় ঢুকছে। ট্রাম্প বিশাল সমাবেশে জানতে চান, ‘কখন পরিস্থিতি ভালো ছিল, চার বছর আগে না কি আজ?’ ট্রাম্প বলেন, নির্বাচিত হলে তিনি দেশকে নতুন স্বর্ণযুগে নিয়ে যাবেন। তার অভিযোগ, ‘গতবার ওরা চুরি করে নির্বাচনে জিতেছিল।’