NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

১৩১ বছরের যে রেকর্ড ভেঙে ট্রাম্পের প্রত্যাবর্তন


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৯ পিএম

১৩১ বছরের যে রেকর্ড ভেঙে ট্রাম্পের প্রত্যাবর্তন

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে, এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। অর্থাৎ চার বছর পর আবারও হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করছেন এই রিপাবলিকান।

২০১৬ সালের প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এর পরের নির্বাচনে পরাজিত হন।

এবারের চেষ্টায় অবশ্য সাফল্য পেয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ২৭৬টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে লাগে যেখানে ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট।

 

এবারের জয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস গড়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এমন প্রত্যাবর্তনের গল্প খুব কম প্রেসিডেন্টই লিখেছেন, ট্রাম্পের আগে মাত্র একজন।

 

দ্য হোয়াইট হাউসের ওয়েবসাইট বলছে, ট্রাম্পের আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন নজির গড়েছিলেন। নির্বাচনে হেরে আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এই ডেমোক্র্যাট।

১৮৯৩ সালে তিনি এই ইতিহাস গড়েছিলেন। ১৮৮৫ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হন ক্লিভল্যান্ড। দেশটির ২২ ও ২৪তম প্রেসিডেন্ট তিনি।