NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘টুনির মা’ সিরিজের ৯ নম্বর গান এলো আজ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ১০:৫২ পিএম

‘টুনির মা’ সিরিজের ৯ নম্বর গান এলো আজ

তরুণদের মাঝে জনপ্রিয় গান টুনির মা। বিশেষ করে গ্রাম বাংলার তরুণেরা বেশি পছন্দ করেন গানটি। ২০০৯ সালে প্রথম প্রকাশ পায় গানটি। শিল্পী প্রমিত কুমারের কন্ঠে গানটি শুনে মুগ্ধ হন দেশের অসংখ্যা শ্রোতা।

গানটির সুর ও গায়কী পৌছে যায় পাশের দেশ ভারতেও। সেখানে জনপ্রিয় হন প্রমিত। বলা যায় টুনির মা গানটি দিয়েই পরিচিত পান এই শিল্পী। একে টুনির মা সিরিজের ৮ টি গান প্রকাশ পেয়েছে।
আজ প্রকাশ পেলো ৯ নম্বর গান। এবারের গানের শিরোনাম ‘টুনি মানুষ ভালো না’।

 

গানটি প্রকাশের আগে আজ দুপুরে প্রমিত ফেসবুকে লেখেন, ‘ধন্যবাদ ঈগল মিউজিক ঈগল টিম। অনেকটা সময় ধরে আমার শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারিনি।

তাই বলে গান করিনি তা না। অনেক অডিও রেডি করা আছে, যা একেক করে পাবেন। আজ ঈগল মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ হতে যাচ্ছে টুনি মানুষ ভালো  না। আপনাদের ধন্যবাদ। কচি ভাই, সজিব  চৌধুরী ও এফ এ প্রীতম ভাই।
শুভকামনা সবার প্রতি।’

 

পরে প্রমিত কালের কন্ঠকে বলেন, ‘এই গানটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা গান। গানটি আমাকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। সামনে টুনির মা সিরিজের আরও গান আসবে।’