NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:৫৬ এএম

সাফজয়ীদের দেড় কোটি টাকা পুরস্কার দেবে বাফুফে

সাফজয়ী মেয়েদের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আমিরুল ইসলাম বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে।

আমরা শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব। যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্য এই বাফুফের এই পুরস্কার পাবে।’

 

এর আগে বাংলাদেশকে টানা দ্বিতীয়বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি এনে দেওয়ায় মেয়েদের পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরে এক কোটি টাকার বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ২০ লাখ টাকা।

 

গত ৩০ অক্টোবর সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফের শিরোপা ধরে রাখে বাংলাদেশ। ২০২২ সালেও দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়েই প্রথমবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা খাতুনরা।