NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপ, যুক্ত ছিলেন ইলন মাস্ক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম

ট্রাম্প ও জেলেনস্কির ফোনালাপ, যুক্ত ছিলেন ইলন মাস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ফোনালাপের সময় যুক্ত ছিলেন ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্ক। ওয়াশিংটন পোস্ট ও অ্যাক্সিওসের উদ্ধৃতি দিয়ে এএফপি শনিবার এ খবর জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে শনিবার বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন ট্রাম্প ও জেলেনস্কি ২৫ মিনিট কথা বলেন।

এ সময় ট্রাম্প বলেন, তিনি ইউক্রেনকে সমর্থন করবেন। তবে কিভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

 

এ ছাড়া মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, তিনি স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনের প্রতি সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবেন।

ফোনালাপের খবর এমন সময় সামনে এলো, যখন ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের নির্বাচন প্রক্রিয়ায় এগোচ্ছেন।

ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও টেসলার সিইও ইলন মাস্ককে তার প্রশাসনে সরকারি দক্ষতা বাড়াতে দায়িত্ব দেবেন। 

 

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এক্স পোস্টে ট্রাম্পকে অভিনন্দন জানান জেলেনস্কি। ট্রাম্পের বিজয়কে ‘চমকপ্রদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি গত সেপ্টেম্বরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করছি। সে সময় আমরা ইউক্রেন-যুক্তরাষ্ট্র নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

কৌশলগত অংশীদারি, বিজয় পরিকল্পনা ও ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করেছি।’

 

জেলেনস্কি আরো বলেন, ‘বৈশ্বিক বিষয়ে শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি। শুধু এই নীতিই ইউক্রেনে শান্তি আনতে পারে। আমি আশাবাদী, আমরা একসঙ্গে এটি কার্যকর করব।’