NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ব্রাজিলের ১০ নম্বর জার্সি কাকে দিল?


খবর   প্রকাশিত:  ১৫ নভেম্বর, ২০২৪, ০১:৪৪ এএম

ব্রাজিলের ১০ নম্বর জার্সি কাকে দিল?

বিশ্বকাপ বাছাই পর্বে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটির জন্য বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে উঠছে রাফিনিয়ার গায়ে।

বার্সেলোনার ফরোয়ার্ড রাফিনিয়া চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ফর্মে আছেন। এই মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ১৭ ম্যাচে ১২ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন তিনি।

জাতীয় দলের হয়েও ভালো ফর্মে আছেন রাফিনিয়া। অক্টোবরে পেরুর বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন এই উইঙ্গার। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত ৭ ম্যাচে ৩ গোল এবং ২টি অ্যাসিস্ট করেছেন।

 

গত বছর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে যান নেইমার।

ফলে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রদ্রিগো। কিন্তু এবার রদ্রিগোও ইনজুরিতে ছিটকে যাওয়ায় রাফিনিয়া পাচ্ছেন পেলে, রোনালদিনহো, কাকা, নেইমারসহ বিখ্যাত সব তারকার গায়ে ওঠা জার্সিটি।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে ম্যাচটি খেলবে সফরকারী ব্রাজিল।

এরপর আগামী ২০ নভেম্বর ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা।