NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মোদির বিমানে যান্ত্রিক ত্রুটি


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০১:৪৮ পিএম

মোদির বিমানে যান্ত্রিক ত্রুটি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিমানটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঝাড়খণ্ডের দেওঘর বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

আগামী বুধবার ঝাড়খণ্ডে দ্বিতীয় বা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তার আগে শুক্রবার আদিবাসী অধ্যুষিত রাজ্যটিতে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি।

 

প্রচার শেষে দিল্লিতে ফেরার কথা ছিল তার। তবে বিমানে ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি সেটি।

আপাতত দেওঘর বিমানবন্দরেই বিমানটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।