NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, কার কত ভিত্তিমূল্য


খবর   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ পিএম

আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, কার কত ভিত্তিমূল্য

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মেগা নিলাম বসবে সৌদি আরবের জেদ্দায়। যা আগেই জানা গিয়েছিল। ২৪ ও ২৫ নভেম্বরের নিলামে মোট ৫৭৪ জন ক্রিকেটার থাকছেন। সেই তালিকায় বাংলাদেশের আছেন ১২ ক্রিকেটার।

 

চূড়ান্ত তালিকায় কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে থাকছেন। আর কারই বা কত ভিত্তিমূল্য। তা আজ জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশের ১২ ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

 

বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য আছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বিপরীতে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিনজন-সাকিব, মিরাজ ও তাসকিন। আর ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য আছেন বাকি ৯ ক্রিকেটার।

এবারের নিলামের ৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়।

বাকি ২০৮ জন বিদেশি। আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে আছেন ৩ জন ক্রিকেটার। নিলামে অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয়র বিপরীতে আছেন ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে ৭০ জন বিদেশি।