NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৫৭ পিএম

বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

জেসন হোল্ডারকে বাদ দিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের পক্ষ থেকে জানিয়েছে কাঁধের চোটের কারণে সিরিজ খেলতে পারছেন না এই অলরাউন্ডার।

হোল্ডারের বদলে দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার অ্যান্ডারসন ফিলিপকে। এছাড়া টেস্ট দলের নিয়মিত মুখ প্রায় সবাই আছেন।

অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের ডেপুটি হিসেবে আছেন কিপার ব্যাটার জশুয়া দা সিলভা। 

 

২২ নভেম্বর অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ৩০ নভেম্বর জ্যামাইকায় দুই দল খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক আথানজে, কেসি কার্টি, জাস্টিন গ্রেইভস, কেভাম হজ, টেভিন ইমলাক, আলজেরি জোসেফ, শামার জোসেফ, মিকেল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডন সিলস, কেভিন সিনক্লিয়ার, জোমেল ওয়ারিকন।