NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ১০:৫১ পিএম

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

উত্তর-পূর্ব স্পেনের জারাগোজার কাছে একটি বৃদ্ধাশ্রমে আগুনের ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টায় উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের জারাগোজা শহর থেকে ১৮ মাইল দূরে ‘জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা’ বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। জরুরি পরিষেবাগুলো এ ঘটনা নিশ্চিত করেছে। 

এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছুদিন আগেই পূর্বাঞ্চলীয় ভ্যালেন্সিয়া অঞ্চলে বিধ্বংসী বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

 

এ ঘটনার সময় বৃদ্ধাশ্রমে ৮২ জন বসবাস করছিলেন। স্থানীয় প্রতিবেদন অনুসারে, কেন্দ্রটি ১৬ বছর আগে বৃদ্ধাশ্রম হিসেবে চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে মানসিক সমস্যায় ভোগা ব্যক্তিদের যত্নের জন্য বিশেষায়িত কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান।

 

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করে লেখেন, তিনি ‘দুঃখিত ও শোকাহত’। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জারাগোজার রাজধানী আরাগনের আঞ্চলিক সরকারের প্রধান হোর্হে আজকন লিখেছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জারাগোজা অঞ্চলের সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়ছে।

 

 

সূত্র : বিবিসি