NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ব্যাপক হারে ‘মোবাইল বম্ব শেল্টার’ বানাতে শুরু করেছে রাশিয়া


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৪, ০৮:০৩ পিএম

ব্যাপক হারে ‘মোবাইল বম্ব শেল্টার’ বানাতে শুরু করেছে রাশিয়া

রাশিয়া ব্যাপক হারে বিকিরণ-প্রতিরোধী ‘মোবাইল বম্ব শেল্টার’ বা ‘ভ্রাম্যমাণ আশ্রয়স্থল’ উৎপাদ শুরু করেছে। ‘কেইউবি-এম’ নামের এ আশ্রয়স্থলটি একটি শিপিং কনটেইনারের মতো দেখতে। আশ্রয়স্থলটি মানবসৃষ্ট বিভিন্ন হুমকি ও প্রাকৃতিক দুর্যোগসহ বিকিরণ এবং শকওয়েভ থেকে রক্ষা করতে পারবে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের গবেষণা ইনস্টিটিউট এসব তথ্য জানিয়েছে।

 

 

রয়টার্সের প্রারতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় ইনস্টিটিউটের মতে, ‘কেইউবি-এম’ বিকিরণ, ধ্বংসাবশেষ, যেকোনো ধরণের ধারাল বস্তু এবং আগুনের তাপ থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে এবং রাশিয়ার উত্তর অঞ্চলে পারমাফ্রস্টেও স্থাপন করা যেতে পারে। পারমাফ্রস্ট হলো, পৃথিবীর পৃষ্ঠের ওপর বা নিচে একটি স্থায়ী হিমায়িত স্তর। এটি মাটি, নুড়ি এবং বালি নিয়ে গঠিত এবং সাধারণত বরফসহ একসঙ্গে আবদ্ধ থাকে। পারমাফ্রস্ট কমপক্ষে দুই বছর ধরে শূন্য তাপমাত্রা বা তার নিচে থাকে।

 

ভ্রাম্যমাণ আশ্রয়স্থলটিতে ৫৪ জন লোকের থাকার ব্যবস্থা আছে, তবে অতিরিক্ত আরো সুবিধা যোগ করা যেতে পারে বলে ইনস্টিটিউট বলেছে।

কিছু কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের যুদ্ধ চূড়ান্ত বিপজ্জনক পর্যায়ে যেতে পারে। তবে সেই আশঙ্কাতেই এ ধরনের আশ্রয়স্থল তৈরি করা হচ্ছে কি না, তা সম্পর্কে কিছু বলেনি ইনস্টিটিউটটি। এই ধারণা আরো জোরদার হয়েছে কারণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে আমেরিকান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার অনুমতি দিয়েছে।

আর এ অনুমতি দেওয়ার পরেই এমন ঘোষণা দিল রাশিয়া। 

 

এদিকে ক্রেমলিন গতকাল সোমবার বলেছে, রাশিয়া বাইডেনের প্রশাসনের এই বেপরোয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানাবে এবং সতর্ক করেছে, এমনটি ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

সূত্র : রয়টার্স