NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:১০ এএম

গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ২৫ কোটি টাকা ঘুষ দেওয়া এবং সেই তথ্য গোপন রেখে যুক্তরাষ্ট্র থেকে অর্থ সংগ্রহ করেছেন আদানি।

অভিযোগে বলা হয়েছে, আদানি এবং তার শীর্ষ কর্মকর্তারা ভারতের সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে লাভজনক চুক্তি করেছেন। এই চুক্তিগুলো থেকে ২০ বছরে ২০০ কোটি ডলারের বেশি মুনাফা অর্জনের আশা করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আদানি গ্রুপ।

 

এ ছাড়া আদানি গ্রুপ ৩০০ কোটি ডলারের ঋণ এবং বন্ডও সংগ্রহ করেছে, যার মধ্যে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান রয়েছে। তবে তারা এই প্রক্রিয়ায় মিথ্যা তথ্য সরবরাহ করেছে এবং ঘুষকাণ্ড সংক্রান্ত তদন্তকে বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি ব্রিয়ন পিস বলেছেন, অভিযুক্তরা একটি জটিল ষড়যন্ত্র পরিচালনা করেছেন, যাতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়ে চুক্তি করতে এবং মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিভ্রান্ত করতে পারেন।

 

তিনি আরো বলেন, আমাদের আর্থিক বাজারের সততা রক্ষার জন্য আমরা আন্তর্জাতিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি।

অভিযোগ করা হয়েছে, ঘুষকাণ্ড এগিয়ে নিতে গৌতম আদানি নিজেই একাধিকবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মিত্র আদানির বিরুদ্ধে এর আগেও রাজনীতিবিদদের মাধ্যমে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন আদানি।