NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দুই সেনা অফিসারের ভালোবাসা ও যুদ্ধের ময়দানে নর্তকী আলিয়া


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৪, ০৯:২৪ এএম

দুই সেনা অফিসারের ভালোবাসা ও যুদ্ধের ময়দানে নর্তকী আলিয়া

বলিউডের সুপারস্টারদের মেলা বসবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। ছবিটি বানাচ্ছেন সঞ্জয় লীলা বানসালি। ছবিতে ভালোবাসা ও যুদ্ধের ময়দানে নর্তকীর ভূমিকায় দেখা যাবে দর্শকনন্দিনী অভিনেত্রী আলিয়া ভাটকে। তার সঙ্গে এই ছবিতে আছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। তাদের ভারতীয় সেনাবাহিনীর অফিসার হিসেবে দেখা যাবে।

রণবীর, আলিয়া ও ভিকি- এই তিন তারকা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। বেশ জোরেশোরেই চলছে এর নির্মাণ কাজ।

 

জানা গেছে, আলিয়া ভাট ১৯ নভেম্বর মুম্বাইয়ে এ ছবির শুটিং শুরু করেছেন। আপাতত তিনি তার একক দৃশ্যগুলো শেষ করছেন। রণবীর এবং ভিকির সাথে যৌথ দৃশ্যগুলো শুটিং নভেম্বরের শেষের দিকে হবে বলে জানিয়েছে পিঙ্কভিলা। আরও জানা গেল, আলিয়া আপাতত তার শিডিউল এই সিনেমার জন্য বরাদ্দ করেছেন। ২০২৫ পর্যন্ত অন্য কোনো সিনেমার কাজ করবেন না তিনি।

jagonews24

 

সঞ্জয় লীলা ভানসালির এই সিনেমাটি ২০২৬ সালের ঈদে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত। পরিচালক তার মহাকাব্যিক প্রেমের গল্পটি আগামী বছরের অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্যে কাজ করছেন। তারপর চলবে প্রচারের কাজ।

 

তিনটি প্রধান চরিত্র রণবীর, আলিয়া ও ভিকি ছাড়াও ছবিটিতে বলিউডের অনেক প্রশংসিত অভিনয়শিল্পীরা যুক্ত হবেন। সূত্র অনুযায়ী, সিনেমায় কয়েকজন সুপারস্টারের ক্যামিও উপস্থিতি দেখা যাবে।